সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->তেল লাগানো হাঃ-৫১১৪

সিমাক (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন: আমি শুনেছি জাবির ইব্‌ন সামুরা (রাঃ)-কে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর চুল সাদা হওয়ার সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন: যখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তেল লাগাতেন তখন শুভ্রতা পরিলক্ষিত হতো না, আর যখন তেল লাগাতেন না, তখন তা দৃষ্টিগোচর হতো।