সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->জুনুব ব্যক্তি পুনঃ সহবাস করতে চাইলে হাঃ-২৬২

আবূ সাঈদ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন তোমাদের কেউ পুনঃ সহবাস করতে চাইলে সে উযূ করে নেবে।


সুনানে আবু দাউদ অঃ->পবিত্রতা অর্জন বাব->একবার সহবাসের পর পুনরায় সহবাসের পূর্বে উযু করা হাঃ-২২০

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, তোমাদের কেউ একবার সহবাস করার পর পুনরায় সহবাসের ইচ্ছা করলে সে যেন উযু করে নেয়। সহীহঃ মুসলিম।


জামে' আত-তিরমিজি অঃ->পবিত্রতা বাব->দ্বিতীয় বার সহবাস করতে চাইলে ওযূ করে নেবে হাঃ-১৪১

আবূ সা’ঈদ খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যখন তোমাদের কেউ নিজ স্ত্রীর সাথে সহবাস করার পর যদি আবার সহবাস করতে চায় তখন সে যেন এর মাঝখানে ওযূ করে নেয়। সহীহ। ইবনু মাজাহ-(৫৮৭), মুসলিম।


সুনানে ইবনে মাজাহ অঃ->পবিত্রতা ও তার সুন্নাতসমূহ বাব->নাপাক ব্যক্তি পুনরায় সহবাস করতে চাইলে আগে উযু করে নিবে হাঃ-৫৮৭

আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমাদের কেউ স্ত্রী সহবাসের পর পুনরায় সহবাসের ইচ্ছে করলে, সে যেন ওযূ করে নেয়। [৫৮৪]