সুনানে আবু দাউদ অঃ->সুন্নাহ বাব->খলিফাহ্‌গণ সম্পর্কে হাঃ-৪৬৩৪

আবূ বাক্‌রাহ (রাঃ) থেকে বর্নিতঃ

একদিন নবী (সাল্লাল্লাহ ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তোমাদের মধ্যে কে স্বপ্ন দেখেছে? এক ব্যক্তি বললো, আমি দেখেছি যে, আসমান হতে যেন একটি দাড়িপাল্লা নেমে এলো। তাতে আপনাকে এবং আবূ বাক্‌র (রহঃ) -কে ওজন করা হলো। এতে দেখা গেল যে, আপনার ওজনই আবূ বাক্‌র (রহঃ) -এর চেয়ে বেশি। অতঃপর আবূ বাক্‌র ও ‘উমার (রাঃ) -কে ওজন করা হলে দেখা গেল, আবূ বকর (রাঃ) -এর ওজন বেশি হয়েছে। তারপর ‘উমার ও ‘উসমান (রাঃ) -কে ওজন করা হলে ‘উমার(রাঃ) -এর ওজন বেশি হলো। অতঃপর দাড়িপাল্লাটি উপরে তুলে নেয়া হলো। আমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহ ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর চেহারায় অসন্তুষ্টির ভাব দেখলাম।


জামে' আত-তিরমিজি অঃ->স্বপ্ন ও তার তাৎপর্য বাব->স্বপ্নে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর দাঁড়িপাল্লা ও বালতি দর্শন হাঃ-২২৮৭

আবূ বাকরা (রাঃ) থেকে বর্নিতঃ

কোন একদিন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে স্বপ্ন দেখেছে? জনৈক ব্যক্তি বলল, আমি স্বপ্নে দেখি যে, আকাশ হতে একটি দাঁড়িপাল্লা নেমে এলো। তারপর আপনাকে ও আবূ বাক্‌রকে ওজন করা হলো। আবূ বাক্‌রের চেয়ে আপনার ওজন ভারী হলো। তারপর আবূ বাক্‌র ও উমারকে ওজন দেয়া হলো এবং তাতে আবূ বাক্‌রের ওজন বেশি হলো। তারপর উমার ও উসমানকে ওজন দেয়া হলো এবং তাতে উমারের ওজন বেশি হলো। তারপর দাঁড়িপাল্লা উঠিয়ে নেয়া হলো। এমন সময় আমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর চেহারায় অসন্তুষ্টির ভাব লক্ষ্য করলাম। সহীহ, মিশকাত, তাহকীক ছানী (৬০৫৭)।