সহিহ মুসলিম অঃ->সালাম বাব->বিড়াল হত্যা করা হারাম হাঃ-৫৭৫০

আবূ হুরাইরাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

আবূ হুরাইরাহ্‌ (রাঃ) -এর সানাদে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে (পূর্বোল্লিখিত সানাদের) বর্ণনাকারী হিশাম ইবনু ‘উরওয়াহ্‌ (রহঃ) বর্ণিত হাদীসের মর্মে বর্ণনা করেছেন।


সুনানে আবু দাউদ অঃ->শপথ ও মানত বাব->কসম ইয়ামীনের সমার্থক কিনা হাঃ-৩২৬৮

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আবূ হুরায়রা (রাঃ) বর্ণনা করতেন : এক ব্যক্তি রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিকট এসে বললো, আমি আজ রাতে একটা স্বপ্ন দেখেছি। এ বলে সে স্বপ্নে যা দেখেছে তা বর্ণনা করলো। আবূ বকর (রাঃ) এর ব্যাখ্যা করলেন। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তুমি স্বপ্নের ব্যাখ্যায় কিছুটা ঠিক বলেছো এবং কিছুটা ভুল করেছ। আবূ বকর (রাঃ) বললেন, আপনাকে আল্লাহ্‌র শপথ করে বলছি, হে আল্লাহ্‌র রাসুল! আমার পিতা আপনার জন্য কুরবান হোক, আপনি ভুল অংশটি বলে দিন। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁকে বললেন, শপথ করো না।