সহিহ মুসলিম অঃ->হায়িয (ঋতুস্রাব) বাব->একমাত্র বীর্যপাত থেকে গোসল ফার্‌য করণ [৯৪] হাঃ-৬৬৭

উবাই ইবনু কা’ব (রাঃ) থেকে বর্নিতঃ

যে ব্যক্তি তার স্ত্রীর সাথে সহবাস করে তারপর বীর্যপাত হয় না- তাঁর সম্পর্কে রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, সে তার লজ্জাস্থান ধুয়ে ফেলবে এবং ওযূ করবে। (ই.ফা. ৬৭১, ই.সে. ৬৮৬)


সহিহ মুসলিম অঃ->হায়িয (ঋতুস্রাব) বাব->একমাত্র বীর্যপাত থেকে গোসল ফার্‌য করণ [৯৪] হাঃ-৬৬৮

যায়দ ইবনু খালিদ আল জুহানী (রাঃ) থেকে বর্নিতঃ

একদা তিনি ‘উসমান ইবনু ‘আফফান (রাঃ)-কে প্রশ্ন করেন, কোন লোক যদি তাঁর স্ত্রীর সাথে মেলামেশা করে এবং বীর্যপাত না হয় তাহলে তাঁর হুকুম কি? ‘উসমান (রাঃ) বললেন, সে সালাতের ওযূ করে নিবে। এবং তার লজ্জাস্থান ধুয়ে ফেলবে। ‘উসমান (রাঃ) বলেন, আমি এটা রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে শুনেছি। (ই.ফা. ৬৭২, ই.সে. ৬৮৭)


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->মযী কখন উযূ নষ্ট করে এবং কখন করে না হাঃ-১৫৫

রাফি ইব্‌ন খাদীজ (রাঃ) থেকে বর্নিতঃ

আলী (রাঃ) আম্মারকে আনুরোধ করলেন, তিনি যেন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –কে মযীর ব্যাপারে জিজ্ঞাসা করেন। উত্তরে তিনি বললেনঃ সে ব্যক্তি তার লজ্জাস্থান ধৌত করবে ও উযূ করবে।


সুনান নাসাঈ অঃ->গোসল ও তায়াম্মুম বাব->মযী নির্গত হলে উযু করা হাঃ-৪৩৯

সুলায়মান ইব্‌ন ইয়াসার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আলী ইব্‌ন আবু তালিব (রাঃ) মিকদাদ (রাঃ) কে রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট পাঠালেন যেন তিনি তাঁকে এমন এক ব্যাক্তির ব্যাপারে জিজ্ঞেস করেন, যার মযী নির্গত হয়। রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ সে তার পুরুষাঙ্গ ধৌত করবে এবং উযু করবে।