সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->ঋতুমতি স্ত্রীর খেদমত নেয়া হাঃ-২৭০

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মসজিদে ছিলেন, হঠাৎ তিনি বললেনঃ হে আয়েশা আমাকে কাপড়টি দাও। তিনি বললেনঃ আমি তো সালাত হতে বিরত আছি। তিনি বললেনঃ হায়য তোমার হাতে নয়, পরে আয়েশা (রাঃ) তাঁকে কাপড় দিলেন।


সুনান নাসাঈ অঃ->হায়য ও ইস্তিহাযা বাব->ঋতুমতি নারীর খেদমত গ্রহণ হাঃ-৩৮৩

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মসজিদে ছিলেন, হঠাৎ তিনি বললেন, হে আয়েশা! আমাকে কাপড়খানা দাও। তখন আয়েশা (রাঃ) বললেন, আমি সালাত আদায় করছি না। তিনি বললেন, হায়য তোমার হাতে নয়। তখন আয়েশা (রাঃ) তাঁকে তা প্রদান করলেন।