সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->ধোঁয়ার সুগন্ধি হাঃ-৫১৩৫

নাফে’ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, ইব্‌ন উমর (রাঃ) যখন ধোঁয়া দ্বারা সুবাসিত হতে চাইতেন, তখন তিনি উলুওয়ার১ ধোঁয়া নিতেন যার সাথে অন্য কিছু মিশ্রিত করতেন না। আর তিনি কোন কোন সময় উলুওয়ার সাথে কর্পূর মিশ্রিত করতেন এবং বলতেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এরূপ সুগন্ধি ব্যবহার করতেন।