সহিহ বুখারী অঃ->জিহাদ বাব->ঘোড়ার অকল্যাণ সম্পর্কে যা বলা হয়। হাঃ-২৮৫৮

‘আবদুল্লাহ্ ইব্‌নু ‘উমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি যে, তিনটি জিনিসে অকল্যাণ আছেঃ ঘোড়ায়, নারীতে ও বাড়ীতে।


সহিহ বুখারী অঃ->বিয়ে-শাদী বাব->অশুভ স্ত্রীলোকদের থেকে দূরে থাকা। আল্লাহ্‌ বলেনঃ হাঃ-৫০৯৩

‘আবদুল্লাহ্‌ ইব্‌নু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ স্ত্রী, বাড়িঘর এবং ঘোড়ায় অশুভ আছে (আধুনিক প্রকাশনী- ৪৭২০, ইসলামিক ফাউন্ডেশন- ৪৭২২)।


সহিহ বুখারী অঃ->বিয়ে-শাদী বাব->অশুভ স্ত্রীলোকদের থেকে দূরে থাকা। আল্লাহ্‌ বলেনঃ হাঃ-৫০৯৪

‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) - এর নিকট লোকেরা অশুভ সম্পর্কে আলোচনা করলে তিনি বলেন, কোন কিছুর মধ্যে যদি অশুভ থাকে, তা হলোঃ বাড়ি-ঘর, স্ত্রীলোক এবং ঘোড়া।(আধুনিক প্রকাশনী- ৪৭২১, ইসলামিক ফাউন্ডেশন- ৪৭২৩)


সহিহ মুসলিম অঃ->সালাম বাব->অশুভ লক্ষণ, সুলক্ষণ ও সম্ভব্য অপয়া বিষয়বস্তুর বিবরণ হাঃ-৫৭০০

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

আহ্‌মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু হাকাম (রহঃ) ....ইবনু ‘উমার (রাঃ) -এর সূত্রে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিত যে, তিনি বলেছেনঃ যদি কোন কিছুতে অশুভ বলতে কিছু থাকে, তা হবে ঘোড়া, গৃহ ও মেয়ে লোক এটা সত্য। (ই.ফা. ৫৬১৩, ই.ফা. ৫৬৪২)


সুনানে আবু দাউদ অঃ->ভবিষ্যৎ কথন ও কুলক্ষন-সুলক্ষণ বাব->অশুভ লক্ষণ হাঃ-৩৯২২

আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) সূত্র থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কুলক্ষণ যদি কিছুতে থাকতো তবে তা বাড়ি, নারী ও ঘোড়াতে থাকতো। শায। ইমাম মালিক (রহঃ)-কে ঘোড়া ও বাড়ির অশুভ হওয়া সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, এমন অনেক বাড়ি আছে, যাতে কোন পরিবার বসবাস করে ধ্বংস হয়ে যায়। তারপর আরেকটি পরিবার এসে বসবাস করে, তারাও ধ্বংস হয়ে যায়। আমার মতে এটা এই হাদিসের ব্যাখ্যা, তবে আল্লাহই অধিক জানেন। সহীহ মাক্বতূ। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, ‘উমার (রাঃ) বলেছেন, বন্ধ্যা নারীর চেয়ে ঘরের চাটাই বা মাদুরটি উত্তম। [৩৯২২] যঈফ মাওকুফ।


সুনান নাসাঈ অঃ->ঘোড়া বাব->ঘোড়ার অশুভ হওয়া প্রসঙ্গ হাঃ-৩৫৬৯

আবদুল্লাহ ইবন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন তিন বস্তুর মধ্যে কুলক্ষণ (অপয়া) রয়েছেঃ নারী, ঘোড়া এবং ঘর।


সুনান নাসাঈ অঃ->ওয়াক্‌ফ বাব->‘ওয়াক্‌ফ’ লেখার নিয়ম এবং এ প্রসঙ্গে ইব্‌ন উমর (রাঃ) হতে বর্ণিত হাদীসে ইব্‌ন আওনের বর্ণনায় বিরোধ হাঃ-৩৫৯৮

উমর (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে অনুরূপ বর্ণিত।