সহিহ মুসলিম অঃ->হায়িয (ঋতুস্রাব) বাব->পরিহিত কাপড়ের ওপরে ঋতুবতী মহিলার সাথে মেলামেশা করা। হাঃ-৫৬৭

‘আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমাদের কেউ যখন ঋতুবতী হয়ে পড়ত তখন রসূলূল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তার হায়িয আসার স্থানে তাকে শক্ত করে কাপড় বেঁধে নেয়ার নির্দেশ দিতেন। অতঃপর তার সাথে মেলামেশা করতেন। তিনি [আয়িশাহ্ (রাঃ)] বলেন, তোমাদের মধ্যে কে তার যৌনকামনা সেরূপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম-রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যেরূপ যৌন কামনা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম ছিলেন? (ই.ফা. ৫৭১, ই.সে ৫৮৭)


সহিহ মুসলিম অঃ->বিবাহ বাব->পিতা অপ্রাপ্ত বয়স্কা কুমারী কন্যার বিবাহ দিতে পারে হাঃ-৩৩৭৩

আয়িশাহ্‌ (রাযিঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন যে, তাঁর ছয় বছর বয়সে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে বিবাহ করেন, তাঁর নয় বছর বয়সে তিনি তাকে নিয়ে বাসর যাপন করেন এবং আঠার বছর বয়সে তিনি ইন্তিকাল করেন। (ই.ফা. ৩৩৪৭, ই.সে. ৩৩৪৬)


সুনানে আবু দাউদ অঃ->পবিত্রতা অর্জন বাব->কোন ব্যক্তি ঋতুবতী স্ত্রীর সাথে সহবাস ছাড়া অন্য কিছু করলে হাঃ-২৬৮

আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন আমাদের কেউ ঋতুবতী হলে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে শক্তভাবে ইযার পরিধানের নির্দেশ দিতেন। অতঃপর তিনি তার সাথে শয়ন বা মেলামেশা করতেন। সহীহঃ বুখারী ও মুসলিম।


সুনানে ইবনে মাজাহ অঃ->পবিত্রতা ও তার সুন্নাতসমূহ বাব->হায়িদগ্রস্ত নারীর থেকে তার স্বামী সেবা গ্রহণ করতে পারে হাঃ-৬৩৬

আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমাদের কেউ হায়িদগ্রস্ত হলে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে তার (লজ্জাস্থানে) পাজামা শক্তভাবে বাঁধার নির্দেশ দিতেন, অতঃপর তাকে আলিঙ্গন করতেন। [৬৩৩]


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->ঋতুমতির শরীরের সাথে শরীর মিলানো হাঃ-২৮৫

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমাদের কেউ ঋতুমতি অবস্থায় থাকলে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে ইযার [১] পরার আদেশ দিতেন। তারপর তিনি তার শরীরের সাথে শরীর লাগাতেন।


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->ঋতুমতির শরীরের সাথে শরীর মিলানো হাঃ-২৮৬

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমাদের কেউ ঋতুমতি থাকলে তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে তার ইযার পরিধান করতে বলতেন। তারপর তিনি তার শরীরে শরীর লাগাতেন।


সুনান নাসাঈ অঃ->হায়য ও ইস্তিহাযা বাব->ঋতুমতি স্ত্রীর শরীরে শরীর মিলানো হাঃ-৩৭৩

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের কেউ ঋতুমতি হলে তাকে আদেশ করতেন যেন সে ইযার শক্ত করে বাঁধে। পরে তিনি তার শরীরের সাথে শরীর লাগাতেন।


সুনান নাসাঈ অঃ->হায়য ও ইস্তিহাযা বাব->ঋতুমতি স্ত্রীর শরীরে শরীর মিলানো হাঃ-৩৭৪

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমাদের কেউ ঋতুমতি হলে রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে ইযার পরার নির্দেশ দিতেন। তারপর তিনি তার দেহের সাথে দেহ মিলাতেন।