সহিহ বুখারী অঃ->চিকিৎসা বাব->রোগের চিকিৎসার জন্য শিঙ্গা লাগানো। হাঃ-৫৬৯৭

আসিম ইবনু ‘উমর ইবনু ক্বাতাদা (রাঃ) থেকে বর্নিতঃ

জাবির ইবনু ‘আবদুল্লাহ্‌ (রাঃ) অসুস্থ মুকান্নাকে দেখতে যান। এরপর তিনি বলেনঃ আমি হাটবো না, যতক্ষণ না তুমি শিঙ্গা লাগাবে। কেননা, আমি রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে বলতে শুনেছিঃ নিশ্চয় এতে আছে নিরাময়।(আধুনিক প্রকাশনী- ৫২৮৫, ইসলামিক ফাউন্ডেশন- ৫১৮১)