সহিহ মুসলিম অঃ->সালাম বাব->চোখলাগা, পার্শ্বঘা, বিষাক্ত প্রাণীর বিষক্রিয়া ও দুরাবস্থা হতে (মুক্তির জন্য) ঝাড়ফুঁক করা মুস্তাহাব হাঃ-৫৬১০

আস্‌ওয়াদ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি ‘আয়িশা (রাঃ) -কে ঝাড়ফুঁক সম্বন্ধে প্রশ্ন করলাম। তিনি বললেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আনসারীদের একটি পরিবারকে যে কোন বিষধর প্রানীর বিষক্রিয়া হতে মুক্তির জন্যে ঝাড়ফুঁক করার অনুমতি দিয়েছেন। (ই.ফা. ৫৫২৯, ই.সে. ৫৫৫৪)


সুনানে ইবনে মাজাহ অঃ->চিকিৎসা বাব->সাপ, বিছা ইত্যাদির দংশনে ঝাড়ফুঁক হাঃ-৩৫১৭

আয়িশাহ (রাঃ), থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সাপ ও বিছার দংশনে ঝাড়ফুঁক করার অনুমতি দিয়েছেন। তাহকীক আলবানীঃ সনদ সহীহ