সহিহ মুসলিম অঃ->মুসাকাহ (পানি সেচের বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান) বাব->প্রবাসে ও আবাসে বন্ধক রাখা বৈধ হাঃ-৪০০৯

‘আয়িশাহ্ (রাঃ) সূত্রে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্নিতঃ

হুবহু বর্ণনা করেন। তবে তাতে লোহার ব্যাপারে উল্লেখ নেই। (ই. ফা. ৩৯৭২, ই. সে. ৩৯৭১)


সহিহ মুসলিম অঃ->সালাম বাব->সর্প ইত্যাদি হত্যা প্রসঙ্গ হাঃ-৫৭৩০

‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক ‘মুহ্‌রিম’ লোককে মিনায় একটি সাপ হত্যার নির্দেশ দিয়েছিলেন। (ই.ফা. ৫৬৪২, ই.সে. ৫৬৭২)


সহিহ মুসলিম অঃ->সালাম বাব->সর্প ইত্যাদি হত্যা প্রসঙ্গ হাঃ-৫৭৩১

‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমরা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সঙ্গে একটি (পাহাড়ী) গুহায় অবস্থান করছিলাম। বাকী অংশ জারীর (রহঃ) ও আবূ মু’আবিয়াহ্‌ (রহঃ) বর্ণিত হাদীসের মতই। (ই.ফা. ৫৬৪৩, ই.সে. ৫৬৭৩)


সুনানে আবু দাউদ অঃ->পবিত্রতা অর্জন বাব->কাপড়ে বীর্য লাগলে হাঃ-৩৭২

আল-আসওয়াদ (রহঃ) থেকে বর্নিতঃ

‘আয়িশা (রাঃ) বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর কাপড় থেকে বীর্য রগড়ে তুলে ফেলতাম। অতঃপর তিনি ঐ কাপড়েই সলাত আদায় করতেন। সহীহঃ মুসলিম। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, মুগীরাহ ও আবূ মা’শার উপরোক্ত হাদীস বর্ণনায় ঐকমত্য পোষণ করেছেন এবং আ’মাশ হাকামের অনুরূপই বর্ণনা করেছেন।