সুনানে ইবনে মাজাহ অঃ->শিষ্টাচার বাব->অনুমতি প্রার্থনা হাঃ-৩৭০৯

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট অনুমতি প্রার্থনা করলাম। তিনি জিজ্ঞেস করলেন : কে? আমি বললাম, আমি। তখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ আমি! আমি (নাম বলতে পারো না)! [৩০৪১]


জামে' আত-তিরমিজি অঃ->অনুমতি প্রার্থনা বাব->অনুমতি চাওয়ার পূর্বেই সালাম দিতে হয় হাঃ-২৭১১

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমার বাবার কিছু ঋণ ছিল। এ ব্যাপারে আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –এর নিকট যাওয়ার অনুমতি চাইলাম। তিনি প্রশ্ন করলেনঃ তুমি কে? আমি বললাম, আমি। তিনি বলেন, আমি, আমি। মানে হল যেন তিনি এ ধরণের উত্তর অপছন্দ করেছেন। সহীহঃ বুখারী ও মুসলিম।