সহিহ বুখারী অঃ->আচার-ব্যবহার বাব->নাম পাল্টে আগের নামের চেয়ে উত্তম নাম রাখা। হাঃ-৬১৯২

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

যে, যাইনাব (রাঃ) -এর নাম ছিল ‘বাররাহ’ (নেককার)। তখন বলা হল যে, এর দ্বারা তিনি নিজের পবিত্রতা প্রকাশ করছেন। তখন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর নাম রাখলেনঃ ‘যাইনাব’। [মুসলিম ৩৮/৩, হাঃ ২১৪১] আধুনিক প্রকাশনী- ৫৭৫১, ইসলামিক ফাউন্ডেশন- ৫৬৪৬)


সুনানে ইবনে মাজাহ অঃ->শিষ্টাচার বাব->নাম পরিবর্তন করা হাঃ-৩৭৩২

আবূ হুরায়রাহ (রাঃ) থেকে বর্নিতঃ

যায়নাব (রাঃ) এর নাম ছিলো বাররাহ (পুণ্যবতী)। এতে বলাবলি হলো যে, তিনি নিজেই নিজের পবিত্রতা প্রকাশ করছেন। তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তার নাম রাখলেন যায়নাব। [৩০৬৪]