সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->ছবি হাঃ-৫৩৫৫

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি একখানা পর্দা ঝুলিয়েছিলেন, যাতে ছবি ছিল। রাসূলুল্লাহ্‌(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ঘরে প্রবেশ করে তা খুলে ফেললেন। তখন তা খণ্ডিত করে দুইটি বালিশ বানাই। ঐ মজলিসের রবীআ ইব্‌ন আতা নামক এক ব্যক্তি বলে উঠলোঃ আমি আবূ মুহাম্মদ অর্থাৎ কাসিমকে বলতে শুনেছি, আয়েশা (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ্‌(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাতে হেলান দিতেন।