সহিহ মুসলিম অঃ->তাহারাত (পবিত্রতা) বাব->স্থির পানিতে প্রস্রাব করা নিষেধ করা হাঃ-৫৪২

জাবির (রা.) থেকে বর্নিতঃ

রসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জমা পানিতে প্রস্রাব করতে নিষেধ করেছেন। (ই.ফা. ৫৪৬, ই.সে. ৫৬২)


সুনানে আবু দাউদ অঃ->শিষ্টাচার বাব->এক পায়ের উপর অপর পা রাখা হাঃ-৪৮৬৫

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) এক পায়ের উপর অন্য পা রাখতে বারণ করেছেন। কুতাইবাহর (রাঃ) বর্ণনায় রয়েছে: কোন ব্যক্তি যেন তার এক পায়ের উপর অপর পা না উঠায়। কুতাইবাহর (রাঃ) বর্ণনায় আরো রয়েছেঃ অর্থাৎ চিৎ হয়ে শোয়া অবস্থায়।


জামে' আত-তিরমিজি অঃ->শিষ্টাচার বাব->এক পায়ের উপর অন্য পা রেখে চিৎ হয়ে শোয়া মাকরূহ হাঃ-২৭৬৭

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

(রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম) )ইশতিমালুস সাম্মা (বাম কাঁধ অনাবৃত রেখে চাদরের দুই প্রান্ত দান কাঁধে জড়ো করে পরতে) , ইহতিবা (নিতম্বে ভর করে হাঁটুদ্বয় উঁচু করে পেটের সাথে চাদর পেচিয়ে বসতে) এবং এক পায়ের উপড় অপর পা (হাঁটু ভাঁজ করে) উঠিয়ে পিঠের উপর চিত হয়ে শুতে বারণ করেছেন। সহীহঃ সহীহাহ (১২৫৫) মুসলিম।


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->এক কাপড়ে ইহতিবা (সর্বশরীর জড়িয়ে বসা) নিষেধ হাঃ-৫৩৪২

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্‌(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইশতিমালুম-সাম্মা পদ্ধতিতে কাপড় পরতে এবং একই কাপড়ে পিঠ, হাঁঠু জড়িয়ে বসতে নিষেধ করেছেন।