সহিহ মুসলিম অঃ->পোশাক ও সাজসজ্জা বাব->আংটিসমূহ নিক্ষেপ করা হাঃ-৫৩৭৬

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর হাতে একদা রূপার একটি আংটি লক্ষ্য করলেন। তিনি বলেনঃ লোকেরাও রূপার আংটি তৈরি করে ব্যবহার করতে লাগল। অতঃপর নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তার আংটিটি নিক্ষেপ করলে লোকেরাও তাদের আংটিগুলি নিক্ষেপ করে দিল। (ই.ফা ৫৩০৬, ই.সে ৫৩৩২)


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->আংটি ফেলে দেয়া এবং এর ব্যবহার ত্যাগ করা হাঃ-৫২৯১

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর হাতে একদিনই রূপার আংটি দেখেছেন। তা দেখে অন্য লোকেরাও তদ্রূপ আংটি তৈরি করল। পরে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তা ফেলে দিলে লোকেরাও তাদের আংটি ফেলে দিল।