সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->পায়খানায় প্রবেশের সময় আংটি খুলে রাখা হাঃ-৫২১৬

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সোনার আংটি বানিয়েছিলেন, পরে তা ফেলে দিয়ে রূপার আংটি পরলেন, যাতে তিনি “মুহাম্মদুর রাসূলুল্লাহ” নকশা করিয়ে নেন। তিনি বলেন: আমার এই আংটিতে যে নকশা রয়েছে, এরূপ নকশা কারো জন্য করানো উচিত নয়। এরপর তিনি তার নগীনা তাঁর হাতের তালুর দিকে রাখতেন।


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->নগীনার স্থান হাঃ-৫২৮৮

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্‌(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সোনার আংটি পরতেন। পরে তিনি ঐ আংটি ফেলে দিয়ে রূপার আংটি পরলেন এবং তাতে “মুহাম্মাদুর রাসূলুল্লাহ্‌” নকশা করালেন। এরপর তিনি বললেনঃ কারো জন্য আমার আংটির নক্‌শার মত নকশা করা সমীচীন হবেনা। আর তিনি ঐ আংটির নগীনা হাতের তালুর দিকে রাখতেন।


সুনানে ইবনে মাজাহ অঃ->পোশাক-পরিচ্ছেদ বাব->আংটিতে নকশা করা হাঃ-৩৬৩৯

ইবনু উমার (রাঃ), থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একটি রূপার আংটি গ্রহণ করলেন এবং তার গায়ে “মুহাম্মাদুর রাসূলূল্লাহ” খোদাই করান। অতঃপর তিনি বলেনঃ তোমাদের কেউ যেন তার আংটিতে নকশা খোদাই না করে। তাহকীক আলবানীঃ সহীহ।