সহিহ বুখারী অঃ->পোশাক-পরিচ্ছদ বাব->যে ব্যক্তি অহংকারের সাথে কাপড় ঝুলিয়ে পরিধান করে। হাঃ-৫৭৮৮

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ ক্বিয়ামাত দিবসে সে ব্যক্তির দিকে (দয়ার) দৃষ্টি দিবেন না, যে ব্যক্তি অহংকার বশতঃ ইযার বা পরিধেয় বস্ত্র ঝুলিয়ে পরিধান করে। [মুসলিম ৩৭/৩৯, হাঃ ২০৮৭, আহমাদ ৯০১৪] আধুনিক প্রকাশনী- ৫৩৬৩, ইসলামিক ফাউন্ডেশন- ৫২৫৯)


সহিহ মুসলিম অঃ->পোশাক ও সাজসজ্জা বাব->অহমিকার বশে (গিরার নীচে) বস্ত্র ঝুলিয়ে রাখা নিষিদ্ধ এবং যতটুকু ঝুলিয়ে রাখা বৈধ ও মুস্তাহাব তার আলোচনা হাঃ-৫৩৫৩

ইবনু ’উমার (রাঃ) এর সানাদ থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে হুবহু রিওয়ায়াত করেন। তবে আবূ ইউনুস মুসলিম আবিল হাসান থেকে হাদীস বর্ণনা করেছে তাদের সকলের বর্ণনায় আছে- ... . বাক্যটি , তারা ... শব্দটি বলেননি। (ই.ফা. ৫২৮৫, ই.সে. ৫২৯৯)


সহিহ মুসলিম অঃ->পোশাক ও সাজসজ্জা বাব->অহমিকার বশে (গিরার নীচে) বস্ত্র ঝুলিয়ে রাখা নিষিদ্ধ এবং যতটুকু ঝুলিয়ে রাখা বৈধ ও মুস্তাহাব তার আলোচনা হাঃ-৫৩৫৪

মুহাম্মাদ ইবনু ’আব্বাদ ইবনু জা’ফার (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি ‘উমার (রাঃ) এর কাছে এ কথা জানার জন্য নাফি’ ইবনু ’আবদুল হারিস (রহঃ) এর মুক্তকৃত দাস মুসলিম ইবনু ইয়াসারকে নির্দেশ প্রদান করলাম যে, আপনি কি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে সে লোক সম্পর্কে কিছু শুনেছেন, যে লোক দম্ভভরে তার লুঙ্গি ঝুলিয়ে চলে? তখন আমি তাদের উভয়ের মাঝেই উপস্থিত ছিলাম। তিনি (ইবনু ’উমার (রাঃ)) বললেন, আমি তাঁকে [নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে] বলতে শুনেছি যে, কিয়ামাতের দিনে আল্লাহ তার দিকে (রহ্‌মাতের) দৃষ্টিপাত করবেন না। ( ই.ফা. ৫২৮৬, ই.সে. ৫৩০০)


সুনানে ইবনে মাজাহ অঃ->পোশাক-পরিচ্ছেদ বাব->যে ব্যক্তি অহংকারবশে পরিধেয় বস্তু (পায়ের গোছার নীচে) ঝুলিয়ে দেয়। হাঃ-৩৫৭০

আবূ সাঈদ (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি অহংকারে মত্ত হয়ে তার পরিধেয় বস্ত্র গোছার নীচে পর্যন্ত ঝুলিয়ে পরবে, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না। রাবী আমাশ (রাঃ) বলেন, আমি ‘বালাত’ নামক স্থানে বিন উমার (রাঃ) এর সাথে সাক্ষাত করে নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) থেকে আবূ সাঈদ (রাঃ) বর্ণিত হাদীসটি তার নিকট পেশ করলাম। তিনি তার দু'কানের দিকে ইশারা করে বলেন, আমার এ দু'কান তা শুনেছে এবং আমার অন্তর তা আত্মস্থ করেছে। তাহক্বীক আলবানীঃ সহীহ।