সুনানে আবু দাউদ অঃ->পোশাক-পরিচ্ছেদ বাব->মোটা পোশাক পরিধান করা হাঃ-৪০৩৬

আবূ বুরদাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, একদা আমি ‘আয়িশাহ (রাঃ)-এর নিকট প্রবেশ করলে তিনি ইয়ামানের তৈরী একটি মোটা লুঙ্গি ও মূলাব্বাদা নামক একটি মোটা চাঁদর বের করে এনে আল্লাহর কসম করে বললেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় এ দু’টি কাপড় তাঁর পরিধানে ছিল।


সুনানে ইবনে মাজাহ অঃ->পোশাক-পরিচ্ছেদ বাব->রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পোশাক হাঃ-৩৫৫১

আবূ বুরদাহ থেকে বর্নিতঃ

আমি আয়িশাহ (রাঃ) এর নিকট প্রবেশ করলে তিনি আমার সামনে ইয়ামানের তৈরী মোটা কাপড়ের একট লুঙ্গি এবং একটি কম্বল (বা চাদর) বের করলেন এবং শপথ করে আমাকে বললেন, কাপড় দু’টি পরিহিত অবস্থায় রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইনতিকাল করেন। তাহকীক আলবানীঃ সহীহ।