সহিহ মুসলিম অঃ->পোশাক ও সাজসজ্জা বাব->পুরুষের জন্য হলুদ রংয়ের বস্ত্র পরিধান করার নিষেধাজ্ঞা হাঃ-৫৩৩১

‘আলী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে রুকু’ অবস্থায় কুরআন পাঠ করতে, সোনা ও হলুদ রংয়ের বস্ত্র পরিধান করতে বারণ করেছেন। (ই.ফা. ৫২৬৪, ই.সে. ৫২৭৭)


সহিহ মুসলিম অঃ->পোশাক ও সাজসজ্জা বাব->পুরুষের জন্য হলুদ রংয়ের বস্ত্র পরিধান করার নিষেধাজ্ঞা হাঃ-৫৩৩২

‘আলী ইবনু আবূ তালিব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে সোনার আংটি পরিধান করতে, কাস্‌সী বস্ত্র পরিধান করতে, রুকু’ ও সিজ্‌দায় কুরআন পাঠ করতে এবং হলুদ রংয়ের বস্ত্র পরতে বারণ করেছেন। (ই.ফা. ৫২৬৫, ই.সে. ৫২৭৮)


সুনানে আবু দাউদ অঃ->পোশাক-পরিচ্ছেদ বাব->রেশমী পোশাক পরা নিষেধ হাঃ-৪০৪৪

‘আলী ইবনু আবূ ত্বালিব (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রেশমী পোশাক ও হলুদ রঙের কাপড় পরতে, স্বর্ণের আংটি পরতে এবং রুকূ’তে কুরআন পড়তে নিষেধ করেছেন।


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->রুকূ’তে কিরাআত পড়ার নিষেধাজ্ঞা হাঃ-১০৪১

আলী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে সোনার আংটি, রুকূ অবস্থায় কিরাআত, রেশম মিশ্রিত কাপড় এবং কুসুম রংয়ের কাপড় থেকে নিষেধ করেছেন।


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->রুকূ’তে কিরাআত পড়ার নিষেধাজ্ঞা হাঃ-১০৪২

আলী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে নিষেধ করেছেন, আর আমি বলি না যে, তোমাদের নিষেধ করেছেন- সোনার আংটি, রেশম মিশ্রিত কাপড়, গাড় লাল রংয়ের কাপড় এবং কুসুম রং-এর কাপড় থেকে নিষেধ করেছেন এবং রুকূ অবস্থায় কিরাআত থেকে।


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->রুকূ’তে কিরাআত পড়ার নিষেধাজ্ঞা হাঃ-১০৪৪

আলী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে রেশম মিশ্রিত কাপড়, কুসুম রং- এর কাপড়, সোনার আংটি পরিধান করতে এবং রুকূতে কিরাআত থেকে নিষেধ করেছেন।


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->সোনার আংটি হাঃ-৫১৭৩

আলী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে নিষেধ করেছেন, আমি বলি না যে তিনি তোমাকেরদেকও নিষেধ করেছেন, সোনার আংটি বানাতে, রেশমী কাপড় পরতে, লাল কুসুম রঙের কাপড় করতে এবং রুকুতে কুরআন পরতে।


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->সোনার আংটি হাঃ-৫১৭৬

আলী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে নিষেধ করেছেন সোনার আংটি তৈরি করতে, কুসুম রঙের কাপড় পরতে, রেশমী কাপড় পরতে এবং রুকুতে কুরআন পড়তে।


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->সোনার আংটি হাঃ-৫১৭৭

আলী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে রেশমী কাপড়, কুসুম রঙের কাপড় এবং সোনার আংটি ব্যবহার করতে নিষেধ করেছেন।


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->স্বর্ণের আংটি ব্যবহার করা নিষেধ হাঃ-৫২৬৭

আলী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে সোনার আংটি পরতে, রুকূ অবস্থায় কুরআন পড়তে, রেশমি কাপড় পরতে এবং কুসুম রঙ ব্যবহার করতে নিষেধ করেছেন।


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->স্বর্ণের আংটি ব্যবহার করা নিষেধ হাঃ-৫২৬৭

আলী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে সোনার আংটি পরতে, রুকূ অবস্থায় কুরআন পড়তে, রেশমি কাপড় পরতে এবং কুসুম রঙ ব্যবহার করতে নিষেধ করেছেন।


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->স্বর্ণের আংটি ব্যবহার করা নিষেধ হাঃ-৫২৬৭

আলী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে সোনার আংটি পরতে, রুকূ অবস্থায় কুরআন পড়তে, রেশমি কাপড় পরতে এবং কুসুম রঙ ব্যবহার করতে নিষেধ করেছেন।


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->স্বর্ণের আংটি ব্যবহার করা নিষেধ হাঃ-৫২৬৯

আলী (রাঃ) থেকে বর্নিতঃ

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে রুকূ অবস্থায় কুরআন তিলাওয়াত করতে নিষেধ করেছেন।


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->স্বর্ণের আংটি ব্যবহার করা নিষেধ হাঃ-৫২৭১

আলী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে চারটি বস্তু অর্থাৎ কুসুম রঙের কাপড় পরতে, সোনার আংটি ব্যবহার করতে, রেশমী কাপড় পরিধান করতে এবং রুকূতে কুরআন পড়তে নিষেধ করেছেন।