সহিহ বুখারী অঃ->জিহাদ বাব->যুদ্ধে রেশমী পরিচ্ছদ পরিধান করা। হাঃ-২৯১৯

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ‘আবদুর রাহমান ইব্‌নু আওফ (রাঃ) ও যুবায়র (রাঃ)-কে তাদের শরীরে চুলকানি থাকায় রেশমী জামা পরিধান করতে অনুমতি দিয়েছিলেন।


সহিহ মুসলিম অঃ->পোশাক ও সাজসজ্জা বাব->চর্মব্যাধি পুরুষদের জন্য রেশমী বস্ত্র পরার অনুমতি হাঃ-৫৩২৪

আনাস (রা:) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যুবায়র ইবনু আও্‌ওয়াম ও আবদুর রহমান ইবনু আওফ (রাঃ) কে তাদের চর্ম (এলার্জি) রোগের দরুন রেশমী বস্ত্র ব্যবহারের সুযোগ দিয়েছেন। কিংবা তিনি বলেন, তাদের অনুমতি দেয়া হয়েছিল। (ই.ফা. ৫২৫৭, ই.সে. ৫২৭০)


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->রেশমী কাপড় পরার অনুমতি হাঃ-৫৩১০

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্‌(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আবদুর রহমান ইব্‌ন আউফ এবং যুবায়র ইব্‌নুল আওয়াম (রাঃ)-কে রেশমী জামা পরার অনুমুতি দান করেছিলেন; কেননা তাদের খুজলী রোগ হয়েছিল।


সুনানে আবু দাউদ অঃ->পোশাক-পরিচ্ছেদ বাব->ওযরবশত রেশমী পোশাক পরা সম্পর্কে হাঃ-৪০৫৬

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ‘আবদুর রহমান ইবনু ‘আওফ ও যুবাইর ইবনুল ‘আওয়াম (রাঃ)-কে তাদের শরীরে চর্মরোগের কারণে সফরের সময় রেশমী পোশাক ব্যাবহারের অনুমতি দিয়েছেন।


সুনানে ইবনে মাজাহ অঃ->পোশাক-পরিচ্ছেদ বাব->যাকে রেশমী বস্ত্র পরিধানের অনুমতি দেয়া হয়েছে হাঃ-৩৫৯২

আনাস বিন মালিক (রাঃ), থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যুবায়র ইবনুল আওওয়াম ও আবদুর রহমান বিন আওফ (রাঃ) কে তাদের চর্মরোগের কারণে রেশমী জামা পরার অনুমতি দেন। তাহকীক আলবানীঃ সহীহ।