সহিহ মুসলিম অঃ->পানীয় বস্তু বাব->সিরকার ফাযীলাত এবং তা সালুন হিসেবে ব্যবহার করা প্রসঙ্গে হাঃ-৫২৪৫

‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সিরকা তো খুব মজাদার সালুন। (ই.ফা. ৫১৭৭, ই.সে. ৫১৮৯)


সহিহ মুসলিম অঃ->পানীয় বস্তু বাব->সিরকার ফাযীলাত এবং তা সালুন হিসেবে ব্যবহার করা প্রসঙ্গে হাঃ-৫২৪৬

সুলাইমান ইবনু বিলাল (রহঃ) থেকে বর্নিতঃ

উল্লেখিত সূত্রে হাদীসটি বর্ণিত রয়েছে। তবে তিনি (... আরবি) বলেছেন (...আরবি) বলে শব্দের মাঝে কোন সংশয় প্রকাশ করেননি। (ই.ফা. ৫১৭৮, ই.সে. ৫১৯০)


সহিহ মুসলিম অঃ->পানীয় বস্তু বাব->সিরকার ফাযীলাত এবং তা সালুন হিসেবে ব্যবহার করা প্রসঙ্গে হাঃ-৫২৪৭

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর গৃহের লোকদের নিকট সালুন চাইলে তাঁরা বললো, সিরকা ব্যতীত আমাদের নিকট ভিন্ন কিছু নেই। সে সময় তিনি তাই নিয়ে আসতে বললেন এবং খাওয়ার সময় বললেন, সিরকা কত ভাল তরকারি, সিরকা কত চমৎকার তরকারি! (ই.ফা. ৫১৭৯, ই.সে. ৫১৯১)


সুনান নাসাঈ অঃ->কসম ও মান্নাত বাব->রুটির সাথে তরকারি না খাওয়ার কসম করে সিরকা দিয়ে খেলে হাঃ-৩৭৯৬

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন : আমি একবার রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –এর সঙ্গে তাঁর ঘরে ঢুকে দেখলাম, রুটির টুকরা এবং সিরকা রাখা হয়েছে। তখন রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন : খাও, সিরকা উত্তম তরকারি।


সুনানে আবু দাউদ অঃ->খাদ্যদ্রব্য বাব->সিরকা সম্পর্কে হাঃ-৩৮২০

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-বলেনঃ সিরকা হচ্ছে উত্তম তরকারী।


সুনানে আবু দাউদ অঃ->খাদ্যদ্রব্য বাব->সিরকা সম্পর্কে হাঃ-৩৮২১

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-বলেনঃ সিরকা উত্তম তরকারী।


জামে' আত-তিরমিজি অঃ->আহার ও খাদ্যদ্রব্য বাব->সিরকার বর্ণনা হাঃ-১৮৩৯

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ (টক ও ঝাঁজযুক্ত পানীয়) কতই না উত্তম তরকারী! সহীহ্‌, ইবনু মা-জাহ (৩৩১৬, ৩৩১৭), মুসলিম


জামে' আত-তিরমিজি অঃ->আহার ও খাদ্যদ্রব্য বাব->সিরকার বর্ণনা হাঃ-১৮৪২

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সিরকা কতই না উত্তম তরকারি! সহীহ্‌, ইবনু মা-জাহ (৩৩১৭)


সুনানে ইবনে মাজাহ অঃ->আহার ও তার শিষ্টাচার বাব->সির্কা দিয়ে রুটি খাওয়া হাঃ-৩৩১৬

আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সির্কা (টক ও ঝাঁঝযুক্ত) পানীয় উত্তম তরকারী। [৩৩১৬]


সুনানে ইবনে মাজাহ অঃ->আহার ও তার শিষ্টাচার বাব->সির্কা দিয়ে রুটি খাওয়া হাঃ-৩৩১৭

জাবির বিন আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সির্কা উত্তম তরকারী। [৩৩১৭]