সুনান নাসাঈ অঃ→পবিত্রতা বাব→মাথার অগ্রভাগসহ পাগড়ির উপর মসেহ করা হাঃ-১০৭

মুগীরা (রাঃ) থেকে বর্নিতঃ

বর্ণিত। রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) উযূ করেন। তাতে মাথার অগ্রভাগ [২], পাগড়ি ও মোজার উপর মসেহ করেন।


সুনানে আবু দাউদ অঃ→পবিত্রতা অর্জন বাব→মোজার উপর মাসাহ্‌ করা হাঃ-১৫০

মুগীরাহ ইবনু শু‘বাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) উযুর সময় তাঁর কপাল মাসাহ্‌ করলেন। তিনি উল্লেখ করেন, এ মাসাহ্‌ ছিল পাগড়ীর উপর। মুগীরাহ সূত্রে অপর বর্ণনায় রয়েছেঃ রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মোজা, কপাল এবং পাগড়ীর উপর মাসাহ্‌ করতেন। সহীহঃ মুসলিম।


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...