সহিহ বুখারী অঃ->আহার সংক্রান্ত বাব->আহারের পূর্বে বিসমিল্লাহ বলা এবং ডান হাত দিয়ে আহার করা। হাঃ-৫৩৭৬

‘উমার ইবনু আবূ সালামা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি ছোট ছেলে অবস্থায় রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর খিদমাতে ছিলাম। খাবার বাসনে আমার হাত ছুটাছুটি করত। রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে বললেনঃ হে বৎস! বিসমিল্লাহ বলে ডান হাতে আহার কর এবং তোমার কাছের থেকে খাও। এরপর থেকে আমি সব সময় এ নিয়মেই খাদ্য গ্রহন করতাম। যার যার কাছের থেকে আহার করা। [৫৩৭৭, ৫৩৭৮] (আ.প্র. ৪৯৭৫, ই.ফা. ৪৮৭১)


সহিহ বুখারী অঃ->আহার সংক্রান্ত বাব->আহারের পূর্বে ‘বিসমিল্লাহ’ বলা এবং ডান হাত দিয়ে আহার করা। হাঃ-৫৩৭৮

আবূ নু’আইম (রাঃ) ‎ থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে একদা কিছু খাবার আনা হলো, তাঁর সঙ্গে ‎ছিলেন তার পোষ্য ‘উমার ইবনু আবূ সালামা। তিনি বললেনঃ বিসমিল্লাহ বল এবং নিজের কাছের দিক থেকে খাও। ‎(আধুনিক প্রকাশনী- ৪৯৭৭, ইসলামিক ফাউন্ডেশন- ৪৮৭৩)


জামে' আত-তিরমিজি অঃ->আহার ও খাদ্যদ্রব্য বাব->খাওয়ার সময় বিসমিল্লাহ বলা হাঃ-১৮৫৭

উমার ইবনু আবূ সালামা (রাঃ থেকে বর্নিতঃ

তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সামনে আসলেন। তখন তাঁর সামনে খাবার বিদ্যমান ছিল। তিনি বললেনঃ হে বৎস! এগিয়ে আস, বিসমিল্লাহ বল, ডান হাত দিয়ে খাও এবং তোমার সামনের খাদ্য হতে খাও। সহীহ্‌, ইবনু মা-জাহ (৩২৬৭), ইরওয়া (১৯৬৮), বুখারী ও মুসলিম “এগিয়ে আস” বাক্য ব্যতীত।


সুনানে ইবনে মাজাহ অঃ->আহার ও তার শিষ্টাচার বাব->ডান হাত দিয়ে খাদ্য গ্রহণ হাঃ-৩২৬৭

উমার বিন আবূ সালামাহ (রাঃ) থেকে বর্নিতঃ

আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর প্রতিপালনাধীন ছিলাম। আহার গ্রহণের সময় আমার হাত পাত্রের যত্রতত্র চলে যেতো। তিনি আমাকে বললেনঃ এই ছেলে! আল্লাহর নাম স্মরণ করো, ডান হাতে আহার করো এবং তোমার নিকটের খাদ্য থেকে খাও। [৩২৬৭]