সুনানে ইবনে মাজাহ অঃ->আহার ও তার শিষ্টাচার বাব->ডান হাত দিয়ে খাদ্য গ্রহণ হাঃ-৩২৬৬

আবূ হুরায়রাহ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ তোমাদের প্রত্যেকে যেন ডান হাতে আহার করে, ডান হাতে পান করে, ডান হাতে গ্রহণ করে এবং ডান হাতে দান করে। কারণ শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে, বাম হাতে দেয় এবং বাম হাতে গ্রহণ করে। [৩২৬৬]


জামে' আত-তিরমিজি অঃ->আহার ও খাদ্যদ্রব্য বাব->বাম হাতে খাওয়া ও পান করা নিষিদ্ধ হাঃ-১৭৯৯

ইবনু উমার (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ বাম হাতে যেন তোমাদের কেউ না খায় এবং পান না করে। কেননা বাম হাতে শাইতান পানাহার করে। সহীহ্, সহীহা (১২৩৬), মুসলিম


জামে' আত-তিরমিজি অঃ->আহার ও খাদ্যদ্রব্য বাব->বাম হাতে খাওয়া ও পান করা নিষিদ্ধ হাঃ-১৮০০

সালিম (রহঃ) হতে তার পিতা থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের প্রত্যেকে যেন খাওয়ার সময় ডান হাতে খায় এবং ডান হাতে পান করে। কারণ বাম হাতে শাইতান পানাহার করে। সহীহ্, দেখুন পূর্বের হাদীস