সুনান নাসাঈ অঃ→কুরবানী বাব→কাষ্ঠ দ্বারা যবেহ করা হাঃ-৪৪০১

আদী ইবন হাতীম (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন: আমি বললাম: ইয়া রাসূলাল্লাহ্! আমি আমার কুকুর ছেড়ে শিকার ধরি। কিন্তু তা যবেহ করার কিছু না পেয়ে তা কাষ্ঠ ও লাঠি দ্বারা যবেহ করি। তিনি বললেন: যা দ্বারা ইচ্ছা, রক্ত প্রবাহিত করে দাও এবং আল্লাহর নাম উচ্চারণ কর।


সুনান নাসাঈ অঃ→কুরবানী বাব→অজ্ঞাত লোকের যবেহকৃত পশু হাঃ-৪৪৩৬

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

বেদুঈনদের কেউ কেউ আমাদের নিকট গোশত নিয়ে আসত। আর আমরা জানতাম না এর উপর যবেহ করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে কি না। তখন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তোমরা এর উপর আল্লাহর নাম উচ্চারন কর এবং খাও।


সুনানে আবু দাউদ অঃ→কুরবানীর নিয়ম-কানুন বাব→চকমকি পাথর দ্বারা যাবাহ করা হাঃ-২৮২৪

‘আদী ইবনু হাতিম (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমাদের কারো হাতে শিকার আসলে তখন কাছে ছুরি না থাকলে সে কি চকমকি পাথর ও লাঠির ধারালো পার্শ্ব দিয়ে তা যাবাহ করবে, এ বিষয়ে আপনার অভিমত কি? তিনি বললেন, যেভাবে সম্ভব রক্ত প্রবাহিত করো এবং আল্লাহর নাম উচ্চারণ করো।


সুনানে ইবনে মাজাহ অঃ→আহার ও তার শিষ্টাচার বাব→আহার গ্রহণের সময় বিসমিল্লাহ বলা হাঃ-৩২৬৫

উমার বিন আবূ সালামাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমার আহার অবস্থায় নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে বললেনঃ মহামহিম আল্লাহ্‌র নাম স্মরণ কর। [৩২৬৫]


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...