সুনানে ইবনে মাজাহ অঃ->পানীয় ও পানপাত্র বাব->পাত্র ঢেকে রাখা হাঃ-৩৪১০

জাবির বিন আবদুল্লাহ (রাঃ), থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, তোমরা খাদ্য ও পানীয় পাত্র ঢেকে রাখো, মশকের মুখ বন্ধ করো, প্রদীপ নিভিয়ে দাও (শয়নকালে) ঘরের দরজা বন্ধ করো। কারণ, শয়তান (মুখবন্ধ) মশক খুলতে পারে না, (বন্ধ) দরজাও খুলতে পারে না এবং (ঢেকে রাখা) পাত্রও খুলতে পারে না। তোমাদের কেও যদি পাত্র ঢাকার মত কিছু না পায় তবে সে যেন তার ওপর একটি কাঠ আড়াআড়িভাবে রেখে দেয় এবং আল্লাহর নাম স্মরণ করে। কেননা ইঁদুর মানুষের ঘর জ্বালিয়ে দেয়। [৩৪১০] তাহকীক আলবানীঃ সহীহ।