সুনানে ইবনে মাজাহ অঃ->পবিত্রতা ও তার সুন্নাতসমূহ বাব->চামড়ার মোজাদ্বয়ের উপর মাসহ করা হাঃ-৫৪৩

হাম্মাম ইবনুল হারিস থেকে বর্নিতঃ

জারীর বিন আবদুল্লাহ্ (রাঃ) পেশাব করার পর উযু করলেন এবং তার চামড়ার মোজাদ্বয়ের উপর মাসহ করলেন। তাকে বলা হল, আপনিও কি এরুপ করেন? তিনি বলেন, আমাকে কোন জিনিস তাতে বাধা দিবে? অথচ আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে এরুপ করতে দেখেছি। ইবরাহীম বলেন, জারীর (রাঃ) এর হাদীস শুনে লোকেরা বিস্মিত হতো। কারণ তিনি সূরাহ আল-মায়িদাহ নাযিল হওয়ার পর ইসলাম গ্রহণ করেছেন। [৫৪১]


জামে' আত-তিরমিজি অঃ->পবিত্রতা বাব->মোজার উপর মাসিহ করা হাঃ-৯৩

হাম্মাম ইবনুল হারিস (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, জারীর ইবনু আবদুল্লাহ (রাঃ) পেশাব করলেন, অতঃপর ওযূ করলেন এবং মোজার উপর মাসিহ করলেন। তাঁকে বলা হল, আপনি এরূপ করছেন? তিনি বললেন, কোন জিনিস আমাকে বাধা দিবে? আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে এরূপ করতে দেখেছি। হাম্মাম বলেন, জারীরের এ হদীস সবারই ভাল লাগত। কেননা তিনি সূরা মায়িদাহ্ অবতীর্ণ হওয়ার পর মুসলমান হয়েছেন। সহীহ্। ইবনু মাজাহ (৫৪৩)।