সুনান নাসাঈ অঃ->বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান] বাব->যে সকল পাত্রে নাবীয তৈরি নিষেধ এবং যে সব পাত্রে নিষেধ নয়। মাটির পাত্রে নাবীয তৈরি করা নিষেধ হাঃ-৫৬১৪

তাউস (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, এক ব্যক্তি ইব্‌ন উমর (রাঃ)-কে বললোঃ রাসূলুল্লাহ্ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি মাটির পাত্রে নাবীয’ তৈরি করতে নিষেধ করেছেন? তিনি বললেনঃ হ্যাঁ। তাউস (রহঃ) বলেন, আল্লাহর শপথ! আমি তাঁর নিকট থেকে এটা শুনেছি।