সুনানে ইবনে মাজাহ অঃ->পানীয় ও পানপাত্র বাব->শরাবের পাত্রে নাবীয বানানো নিষেধ হাঃ-৩৪০৩

আবূ সাঈদ খুদরী (রাঃ), থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাটির সবুজ পাত্রে, কদুর খোলে ও কাঠের পাত্রে পান করতে নিষেধ করেছেন। [৩৪০৩] তাহকীক আলবানীঃ সহীহ।


সুনান নাসাঈ অঃ->বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান] বাব->কদুর খোল, মাটির পাত্র এবং কাঠের পাত্রে নাবীয তৈরি করা নিষেধ হাঃ-৫৬৩৩

আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাটির পাত্র, কদুর খোল এবং কাঠের পাত্রে তৈরি নাবীয পান করতে নিষেধ করেছেন।