মুহারিব ইবনু দিসার (রহঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমি ইবনু উমার (রাঃ)-কে বলতে শুনেছি যে, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হানতাম, দুব্বা ও মুযাফফাত হতে বারণ করেছেন। তিনি বলেন, আমি তাঁর কাছে কয়েকবার শুনেছি। (ই.ফা. ৫০২৬, ই.সে. ৫০৩৬)
আব্দুর রহমান ইব্ন ইয়া'মুর (রাঃ) নবী (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে থেকে বর্নিতঃ
তিনি কদুর খোল এবং আলকাতরা মাখানো কলসি ব্যবহার নিষেধ করেছেন।