ছুমামা ইব্ন কুশায়রী (রহঃ) থেকে বর্নিতঃ
আমি আয়েশা (রাঃ)-এর সাথে সাক্ষাত করে তাঁর নিকট নাবীয সম্বন্ধে জিজ্ঞাসা করলাম। তিনি বললেনঃ আবদুল কায়স গোত্রের লোক রাসূলুল্লাহ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- এর নিকট উপস্থিত হয়ে তাঁকে নাবীয তৈরির পাত্র সম্বন্ধে জিজ্ঞাসা করেছিল। নবী (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাদেরকে কদুর খোল, কাঠের তৈরি পাত্র ও সবুজ কলসে নাবীয তৈরি করতে নিষেধ করেন।