আনাস (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমি আবূ তালহা, উবায় ইব্ন কা’ব এবং আবূ দুজানা আনসারদের এক দলকে শরাব পান করাতাম। তখন এক ব্যক্তি এসে বললোঃ একটা ঘটনা ঘটেছে। মদ হারাম করা হয়েছে। এ খবর শুনে আমরা শরাবের পাত্র উল্টিয়ে দিলাম। তিনি বলেনঃ তখনকার দিনের মদ ছিল ফাযীখ।