সহিহ বুখারী অঃ->জিহাদ বাব->যুদ্ধে পাথেয় বহন করা। হাঃ-২৯৮০

জাবির ইব্‌নু ‘আবদুল্লাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমরা আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর যুগে কুরবানীর গোশত মদীনা পর্যন্ত পাথেয় হিসেবে গ্রহণ করতাম।


সহিহ মুসলিম অঃ->জানাযা সম্পর্কিত বাব->জানাযার তাকবীর সম্পর্কে হাঃ-২০৯৬

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলূল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নাজাশীর জন্য গায়েবানা জানাযাহ্‌ আদায় করেছেন এবং চার তাকবীরে সলাতুল জানাযাহ্‌ আদায় করেন। (ই.ফা. ২০৭৫, ই.সে. ২০৭৯)


সহিহ মুসলিম অঃ->হজ্জ বাব->দুর্বল ও বৃদ্ধদের, বিশেষতঃ মহিলাদের ভোর রাতে রাস্তায় ভিড় হবার পূর্বেই মুযদালিফাহ্ থেকে মিনায় পাঠানো এবং অন্যদের ফজর পর্যন্ত মুযদালিফায় অবস্থান করা মুস্তাহাব হাঃ-৩০১৯

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর পরিবারের যে দুর্বলদের আগেভাগে পাঠিয়ে দেন, আমি তাদের সাথে ছিলাম। (ই.ফা. ২৯৯৪, ই.সে. ২৯৯১)


সহিহ মুসলিম অঃ->ক্রয়-বিক্রয় বাব->শহরবাসী লোকের জন্যে পল্লীবাসীর দালাল হয়ে বিক্রি করা হারাম হাঃ-৩৭১৯

জাবির (রাঃ)-এর সূত্রে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্নিতঃ

জাবির (রাঃ)-এর সূত্রে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে এরূপ বর্ণনা করেন। (ই.ফা. ৩৬৮৫, ই.সে. ৩৬৮৫)


সহিহ মুসলিম অঃ->ক্রয়-বিক্রয় বাব->জমি বর্গা [১৪] দেয়া হাঃ-৩৮১৪

জাবির (রা.) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মুখাবারাহ্‌ নিষেধ করেছেন। (ই.ফা. ৩৭৭৮, ই.সে. ৩৭৭৮)


সহিহ মুসলিম অঃ->প্রশাসন ও নেতৃত্ব বাব->যুদ্ধের অভিপ্রায়কালে ইমাম কর্তৃক সেনাদলের বাই’আত গ্রহন উত্তম এবং বৃক্ষতলে বাই’আতে রিযওয়ান প্রসঙ্গ হাঃ-৪৭০২

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমরা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর হাতে মৃত্যুর শপথ গ্রহন করিনি, আমরা তো তাঁর কাছে এ মর্মে শপথ করেছি যে, আমরা পলায়ন করবো না। (ই.ফা. ৪৬৫৫, ই.সে. ৪৬৫৭)


সুনানে ইবনে মাজাহ অঃ->পবিত্রতা ও তার সুন্নাতসমূহ বাব->স্বামী-স্ত্রীর একই পাত্রের পানি দিয়ে গোসল করা হাঃ-৩৭৭

মায়মূনাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি ও রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একই পাত্রের পানি দিয়ে গোসল করতাম। [৩৭৫]


সুনানে ইবনে মাজাহ অঃ->বিবাহ বাব->আযল প্রসঙ্গ। হাঃ-১৯২৭

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমরা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর জীবদ্দশায় এবং কুরআন নাযিল হওয়া অব্যাহত থাকা অবস্থায় আযল করতাম। [১৯২৭]


সুনানে ইবনে মাজাহ অঃ->হজ্জ বাব->যে ব্যক্তি কংকর নিক্ষেপের উদ্দেশ্যে মুযদালিফা থেকে আগেভাগে চলে যায়। হাঃ-৩০২৬

ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর পরিবারের যেসব দুর্বল লোকেদের (মুযদালিফা থেকে মিনায়) আগেভাগে পাঠিয়ে দিয়েছিলেন, আমিও তাদের অন্তর্ভুক্ত ছিলাম। [৩০২৬] তাহকীক আলবানীঃ সহীহ।