সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->ডান হাতে ইস্তিঞ্জা করা নিষিদ্ধ হাঃ-৪৯

সালমান (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ মুশরিকরা বললোঃ তোমাদের নবীকে দেখেছি যে, তোমাদেরকে পায়খানা-পেশাবের পদ্ধতি শিক্ষা দেন! সালমান (রাঃ) বললেন, নিশ্চয়ই। তিনি আমাদের নিষেধ করেছেন যে, আমাদের কেউ যেন ডান হাতে ইস্তিঞ্জা না করে এবং কিবলামূখী হয়ে (পায়খানা-পেশাবে) না বসে। তিনি আরও বলেছেন যে, তোমাদের কেউ যেন তিনটির কম কুলুখ (ঢেলা) দ্বারা ইস্তিঞ্জা না করে।