সুনান নাসাঈ অঃ->শিকার ও যবেহকৃত জন্তু বাব->পালিত গাধার গোশত খাওয়া হারাম হাঃ-৪৩৩৯

আবদুল্লাহ্ ইব্‌ন আবূ আওফা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমরা খায়বর বিজয়ের দিন ঐ সকল গাধা ধরেছিলাম, যা গ্রাম থেকে বের হয়েছিল। আমরা তা রান্না করলাম। এ সময় সাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পক্ষ হতে ঘোষক ঘোষণা দিলেন যে, রাসূলু্ল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) গাধার গোশত হারাম করেছেন, তোমরা গোশতসহ পাত্র উলটিয়ে দাও। তখন আমরা পাত্র উলটিয়ে গোশ্ত ফেলে দিই।