সহিহ বুখারী অঃ->পোশাক-পরিচ্ছদ বাব->দাড়ি বড় রাখা প্রসঙ্গে। হাঃ-৫৮৯৩

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা গোঁফ অধিক ছোট করবে এবং দাড়ি ছেড়ে দিবে (বড় রাখবে)।(আধুনিক প্রকাশনী- ,৫৪৬৫ ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৬১)


জামে' আত-তিরমিজি অঃ->শিষ্টাচার বাব->দাড়ি লম্বা হওয়ার জন্য ছেড়ে দেয়া হাঃ-২৭৬৩

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসুলূল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ তোমরা গোঁফ খাটো কর এবং দাড়ি লম্বা কর। সহীহঃ আদাবুয্‌ যিফাফ নতুন সংস্করণ (২০৯)


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->গোঁফ ছাঁটা ও দাড়ি বর্ধিত করা হাঃ-১৫

আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেছেনঃ তোমরা গোঁফ খাট কর এবং দাড়ি বর্ধিত কর।


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->মোচ কাঁটা হাঃ-৫০৪৫

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা মোচ বিলোপ করবে এবং দাড়ি লম্বা করবে।


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->মোচ কাঁটা হাঃ-৫০৪৬

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা দাড়ি লম্বা করবে এবং গোঁফ বিলোপ করবে।


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->গোঁফ কাটা, দাড়ি লম্বা করা হাঃ-৫২২৬

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমরা গোঁফ ছোট করবে এবং দাড়ি লম্বা করবে।