সুনানে ইবনে মাজাহ অঃ->ভূমিকা বাব->উমার (রাঃ)-এর সম্মান হাঃ-১০৬

আবদুল্লাহ বিন সালামাহ (তিনি সত্যবাদী কিন্তু শেষ বয়সে স্মৃতি শক্তি পরিবর্তন হয়ে গিয়েছিল) থেকে বর্নিতঃ

আমি আলী (রাঃ)-কে বলতে শুনেছিঃ রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পরে সর্বোৎকৃষ্ট মানুষ হলেন আবু বাক্‌র (রাঃ) এবং আবু বাকর (রাঃ)-এর পরে উত্তম লোক হলেন উমার (রাঃ)। [১০৪]