সুনানে আবু দাউদ অঃ->জিহাদ বাব->সমুদ্র জিহাদের ফাযীলত হাঃ-২৪৯৩

উম্মু হারাম (রাঃ) থেকে বর্নিতঃ

নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ সমুদ্রে সফরকারী সৈনিকের নৌযানের ঝাঁকুনিতে বমি হলে তার জন্য একজন শহীদের সওয়াব রয়েছে এবং সমুদ্রে ডুবে যাওয়া ব্যক্তির জন্য রয়েছে দু’জন শহীদের সওয়াব।


সুনান নাসাঈ অঃ->জিহাদ বাব->শাহাদাত প্রসংগ হাঃ-৩১৬৩

উক্‌বা ইব্‌ন আমির (রাঃ) থেকে বর্নিতঃ

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি পাঁচ প্রকারের যে কোন এক প্রকারে মৃত্যুবরণ করবে- সে শহীদ : আল্লাহ্‌র রাস্তায় নিহত ব্যক্তি শহীদ, আল্লাহ্‌র রাস্তায় যে ব্যক্তি (নদী ইত্যাদিতে) ডুবে মরে- সে শহীদ, যে আল্লাহ্‌র রাস্তায় পেটের পীড়ায় মরে- সে শহীদ, যে ব্যক্তি আল্লাহ্‌র রাস্তায় প্লেগ বা তাউন রোগে মারা যায়- সে শহীদ, আর যে স্ত্রীলোক সন্তান প্রসবের সময় আল্লাহ্‌র রাস্তায় মৃত্যুবরণ করে- সেও শহীদ।