সুনানে আবু দাউদ অঃ->জিহাদ বাব->গনীমাত ছাড়া মুজাহিদ বাহিনী প্রত্যাবর্তন করলে হাঃ-২৪৯৭

‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ কোন যোদ্ধাদল আল্লাহর পথে জিহাদ করে গনীমাত লাভ করলে তারা তাদের পুরস্কারের দুই-তৃতীয়াংশ পেয়ে গেলো এবং একভাগ অবশিষ্ট রইলো আখিরাতের জন্য। আর যদি তারা গনীমাত না পায় তাহলে তাদের সম্পূর্ণ পুরস্কার আখিরাতে দেয়া হবে।


সুনানে ইবনে মাজাহ অঃ->জিহাদ বাব->জিহাদের সংকল্প হাঃ-২৭৮৫

আবদুল্লাহ বিন আমর(রাঃ) থেকে বর্নিতঃ

আমি নবী(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছিঃ যে সেনাদল আল্লাহর রাস্তায় জিহাদ করে গনীমাতের মাল লাভ করলো, তারা তাদের দু’তৃতীয়াংশ সওয়াব সাথে সাথে পেয়ে গেলো। আর গনীমাতের মাল না পেলে তারা (আখেরাতে) পূর্ণ সওয়াব লাভ করবে। [২৭৮৫] তাহকীক আলবানীঃ সহীহ।


সুনান নাসাঈ অঃ->জিহাদ বাব->গনীমতের মাল হতে বঞ্চিত যোদ্ধাদের সওয়াব হাঃ-৩১২৫

আবদুল্লাহ ইব্‌ন আমর (রাঃ) থেকে বর্নিতঃ

আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ যে বাহিনী আল্লাহ্‌র রাস্তায় জিহাদ করে, আর তারা গনীমত প্রাপ্ত হয়, তারা তাদের সওয়াবের দুই-তৃতীয়াংশ (দুনিয়াতেই) নিয়ে নিল, আর তাদের এক-তৃতীয়াংশ সওয়াব অবশিষ্ট রইল। আর যে বাহিনী গনীমত না পায়, তাদের বিনিময় পরিপূর্ণই (আখিরাতের জন্য) থাকে।