জামে' আত-তিরমিজি অঃ→জিহাদের ফযিলত বাব→জিহাদের ফযিলত হাঃ-১৬১৯

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, প্রশ্ন করা হল, হে আল্লাহ্‌র রাসূল! কোন কাজ জিহাদের সমতুল্য হতে পারে? তিনি বললেনঃ তোমরা তা করতে পারবে না। তারা দুই অথবা তিনবার একই প্রশ্ন করল। প্রতি বারই তিনি বললেন, তোমরা তা করতে পারবে না। তৃতীয় বারে তিনি বললেনঃ আল্লাহ্‌ তা’আলার রাস্তায় জিহাদকারী লোকের সাথে এমন লোকের তুলনা হতে পারে যে লোক অক্লান্তভাবে নামায-রোযায় ব্যস্ত থাকে যতক্ষণ না আল্লাহ্‌ তা’আলার পথের মুজাহিদ ফিরে না আসে। সহীহ্, সহীহা (২৮৯৬), মুসলিম


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...