জামে' আত-তিরমিজি অঃ->পবিত্রতা বাব->সুন্দরভাবে ওযূ করা হাঃ-৫২

‘আলা (রহঃ) থেকে বর্নিতঃ

‘আলা (রহঃ) হতে এই সনদসূত্রে উপরের হাদীসের মতই বর্ণিত হয়েছে, কুতাইবা তাঁর সনদে বর্ণিত হাদীসে (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কথাটা এভাবে) উল্লেখ করেছেনঃ ‘এটাই তোমাদের জন্য রিবাত, এটাই তোমাদের জন্য রিবাত, এটাই তোমাদের জন্য রিবাত। ’ এ কথাটা (এ বর্ণনায়) তিনবার উল্লেখিত হয়েছে। সহীহ্‌। দেখুন পূর্ববর্ণিত হাদীস।


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->পূর্ণরূপে উযূ করার ফযীলত হাঃ-১৪৩

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমি কি তোমাদের এমন বস্তুর সন্ধান দিব না, যা দ্বারা আল্লাহ্‌ তা’আলা গুনাহসমূহ দুর করে দেবেন এবং মর্যাদা বৃদ্ধি করবেন ? তা হলো, কষ্ট অবস্থায়ও পূর্ণরূপে উযূ করা, মসজিদের দিকে অধিক পদচালনা করা, আর এক সালাতের পর অন্য সালাতের অপেক্ষায় থাকা। এটাই রিবাত, এটাই রিবাত, এটাই রিবাত। [১]