সুনানে আবু দাউদ অঃ->কর, ফাই ও প্রশাসক বাব->বাই’আত সম্পর্কে হাঃ-২৯৪১

উরওয়াহ (রহঃ) থেকে বর্নিতঃ

‘আয়িশাহ (রাঃ) তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক নারীদের বাই’আত গ্রহণের পদ্ধতি সম্পর্কে অবহিত করেছেন। তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম কোন নারীকে নিজ হাতে স্পর্শ করতেন না, শুধু তাদের থেকে ওয়াদা নিতেন। তিনি কোন নারী থেকে ওয়াদা নিলে এবং সে তাঁর আনুগত্য স্বীকার করলে তিনি বলতেনঃ তোমার কাছ থেকে বায়’আত নিয়েছি, কাজেই এখন তুমি যেতে পারো।


সুনান নাসাঈ অঃ->বায়‘আত বাব->রুগ্ন ব্যক্তি থেকে বায়‘আত হাঃ-৪১৮২

আমর নামক এক ব্যক্তি তার পিতা হতে থেকে বর্নিতঃ

বনু সকীফ গোত্রের প্রতিনিধি দলে এক ব্যক্তি কুষ্ঠ রোগী ছিল। রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে বলেনঃ তুমি চলে যাও, আমি তোমার বায়‘আত গ্রহণ করেছি।