সহিহ বুখারী অঃ->ফিত্‌না বাব->ফিতনার সময় বেদুঈন সুলভ জীবন কাটানো বাঞ্ছনীয় । হাঃ-৭০৮৭

সালামাহ ইব্‌নু আকওয়া’ (রাঃ) থেকে বর্নিতঃ

যে, একবার হাজ্জাজ আমার কাছে এলেন। তখন সে তাঁকে বলল, হে ইব্‌নু আকওয়া’! আপনি আগের অবস্থায় ফিরে গেলেন না কি যে বেদুঈনের মত জীবন কাটাতে শুরু করেছেন? তিনি বললেন, না। বরং রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে বেদুঈন সুলভ জীবন যাপনের অনুমতি প্রদান করেছেন। ইয়াযীদ ইব্‌নু আবূ ‘উবাইদুল্লাহ্ বর্ণনা করেন যে, যখন 'উসমান ইব্‌নু আফ্‌ফান (রাঃ) নিহত হলেন, তখন সালামাহ ইব্‌নু আকওয়া’ (রাঃ) ‘রাবাযা'য় চলে যান এবং সেখানে তিনি এক মহিলাকে বিয়ে করেন। সে মহিলার ঘরে তাঁর কয়েকজন সন্তান জন্মে। মৃত্যুর কয়েক দিন আগে তিনি মদিনায় আসেন। এর আগ পর্যন্ত তিনি সেখানেই বসবাসরত ছিলেন। [মুসলিম ৩৩/১৯, হাঃ ১৮৬২] (আধুনিক প্রকাশনী- ৬৫৯৪, ইসলামিক ফাউন্ডেশন- ৬৬০৮)


সহিহ মুসলিম অঃ->মসজিদ ও সালাতের স্থানসমূহ বাব->সূর্যাস্তের পর মূহুর্তেই মাগরিবের প্রথম ওয়াক্ত হাঃ-১৩২৬

সালামাহ্ ইবনুল আকওয়া‘ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, সূর্য অস্তমিত হয়ে অদৃশ্য হলেই রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাগরিবের সলাত আদায় করতেন। (ই.ফা.১৩১৩, ই.সে.১৩২৫)


সুনান নাসাঈ অঃ->বায়‘আত বাব->হিজরতের পর পুনরায় বেদুঈন জীবনে ফিরে যাওয়া হাঃ-৪১৮৬

সালামা ইবনে আকওয়া (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি হাজ্জাজের নিকট উপস্থিত হলে হাজ্জাজ বলেনঃ হে ইবনে আকওয়া! তুমি কি পিছনে ফিরে গেছ? তিনি আরও কিছু বললেন, যার অর্থ হলো, তুমি মদীনা ছেড়ে মরুপল্লীতে চলে গেছ। তিনি বললেনঃ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে মরুপল্লীতে যাওয়ার অনুমতি দিয়েছেন।