সহিহ বুখারী অঃ->তাফসীর বাব->আল্লাহর বাণীঃ ওহে যারা ঈমান এনেছ! তোমরা আনুগত্য কর আল্লাহর এবং আনুগত্য কর রাসূলের এবং তাদের যারা তোমাদের মধ্যে ফায়সালার অধিকারী। তারপর যদি তোমরা কোন বিষয়ে মতভেদ কর, তবে তা প্রত্যর্পণ কর আল্লাহ্ ও রাসূলের প্রতি-যদি তোমরা ঈমান এনে থাক আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি। আর এটাই উত্তম এবং পরিণামে কল্যাণকর। (সূরাহ আন-নিসা ৪/৫৯) হাঃ-৪৫৮৪

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেছেন যে, أَطِيعُوااللهَوَأَطِيعُواالرَّسُولَوَأُولِيالأَمْرِمِنْكُمْ আয়াতটি অবতীর্ণ হয়েছে ‘আবদুল্লাহ ইবনু হুযাফাহ ইবনু ক্বায়স ইবনু আদী সম্পর্কে যখন তাঁকে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) একটি সৈন্য দলের দলনায়ক করে প্রেরণ করেছিলেন। [মুসলিম ৩৩/৮, হাঃ ১৮৩৪] (আ.প্র. ৪২২৩, ই.ফা. ৪২২৬)


সুনান নাসাঈ অঃ->বায়‘আত বাব->উলুল আমরের ব্যাখ্যা হাঃ-৪১৯৪

ইব্‌ন আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

[আরবী] আয়াতটি আবদুল্লাহ ইব্‌ন হুযাফা ইব্‌ন কায়স ইব্‌ন আদীর সম্পর্কে নাযিল হয়েছিল।১ যাকে রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কোনো যুদ্ধের অধিনায়ক করে পাঠিয়েছিলেন।


সুনানে আবু দাউদ অঃ->জিহাদ বাব->নেতার আনুগত্য প্রসঙ্গে হাঃ-২৬২৪

ইবনু জুরাইজ (রহঃ) থেকে বর্নিতঃ

(আল্লাহর বাণী) “হে বিশ্বাসীগণ! তোমরা আল্লাহর আনুগত্য করো, রসূলের আনুগত্য করো এবং তোমাদের নেতৃবৃন্দের প্রতিও” (সূরাহ আন-নিসাঃ আয়াত ৫৯)। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ‘আবদুল্লাহ ইবনু ক্বায়িস ইবনু ‘আদী (রাঃ) কে একটি অভিযানে ক্ষুদ্র বাহিনীর সেনাপতি করে পাঠান। এ সময় ‘আবদুল্লাহকে উপলক্ষ করে এ আয়াত অবতীর্ণ হয়।


জামে' আত-তিরমিজি অঃ->জিহাদ বাব->শুধুমাত্র একজন ব্যক্তিকেই অভিযানে প্রেরণ করা হাঃ-১৬৭২

ইবনু জুরাইজ (রহঃ) থেকে বর্নিতঃ

আল্লাহ্ তা’আলার বাণীঃ “তোমরা আল্লাহ্‌ তা’আলার আনুগত্য কর, রাসূলের আনুগত্য কর এবং তোমাদের সকল কাজের দায়িত্বশীল ব্যক্তিদেরও” এই আয়াত প্রসঙ্গে বলেন, আবদুল্লাহ ইবনু হুযাফা ইবনু কাইস ইবনু আদী আস-সাহ্‌মী (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে একটি অভিযানে প্রেরণ করেছিলেন। সহীহ্, সহীহ্ আবূ দাঊদ (২৩৫৯), নাসা-ঈ