সুনানে ইবনে মাজাহ অঃ->পবিত্রতা ও তার সুন্নাতসমূহ বাব->কোন ব্যক্তি উযু করলো কিন্তু কোন স্থানে পানি পৌঁছেনি হাঃ-৬৬৫

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

এক ব্যক্তি উযু করে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট আসলো, সে নখ পরিমাণ স্থান ছেড়ে দিয়েছিল, যেখানে পানি পৌঁছেনি। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে বলেন, তুমি ফিরে গিয়ে উত্তমরূপে উযু করো।[৬৬৩]