সুনানে আবু দাউদ অঃ->ওসিয়াত প্রসঙ্গে বাব->ওসিয়াতকৃত সম্পদের তত্ত্বাবধায়ক হওয়া হাঃ-২৮৬৮

আবূ যার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমাকে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ হে আবূ যার! আমি তোমাকে (প্রশাসনিক কাজে) দুর্বল দেখছি। আমি আমার নিজের জন্য যা পছন্দ করি তোমার জন্যও তা পছন্দ করি। তুমি দুই ব্যক্তির মধ্যে বিচারক হবে না এবং ইয়াতীমের সম্পদের অভিভাবক হবে না।


সুনান নাসাঈ অঃ->ওয়াসিয়াত বাব->ইয়াতীমের মালের অভিভাবক হওয়ার নিষেধাজ্ঞা হাঃ-৩৬৬৭

আবূ যর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সালাম) আমাকে বললেনঃ হে আবূ যর! আমি তোমাকে দুর্বল দেখছি। আর আমি আমার জন্য যা ভালবাসি, তা তোমার জন্যও ভালবাসি। কখনও দুই বাক্তির ‘আমীর’ (পরিচালক) হবে না এবং ইয়াতীমের মালের ওলী হবে না।