সুনানে ইবনে মাজাহ অঃ->জিহাদ বাব->গোলাম ও মহিলারা মুসলমানদের সাথে যুদ্ধে শরীক হলে হাঃ-২৮৫৬

উম্মু আতিয়্যাহ আল আনসারী (রাঃ) থেকে বর্নিতঃ

আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাথে সাতটি যুদ্ধে অংশগ্রহণ করেছি। আমি তাদের সওয়ারী ও মালপত্র রক্ষানাবেক্ষণের জন্য পশ্চাতে থাকতাম, তাদের খাবার তৈ্রী করতাম, আহতদের চিকিৎসা করতাম এবং রোগীদের দেখাশোনা করতাম। তাহকীক আলবানীঃ সহীহ।