সুনানে আবু দাউদ অঃ->জিহাদ বাব->যুদ্ধে নারীদের অংশগ্রহন হাঃ-২৫৩১

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) উম্মু সুলাইমকে এবং কতিপয় আনসার মহিলাকে যুদ্ধে নিয়ে যেতেন। তারা মুজাহিদদের পানি সরবরাহ করতেন এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করতেন।


জামে' আত-তিরমিজি অঃ->যুদ্ধাভিযান বাব->মহিলাদের যুদ্ধে অংশগ্রহণ হাঃ-১৫৭৫

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, উম্মু সুলাইম (রাঃ) ও তার সাথের আনসার মহিলাদের নিয়ে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যুদ্ধে অংশগ্রহণ করতেন। যুদ্ধক্ষেত্রে তারা পানি পান করাতেন এবং আহতদের জখমে ঔষধ লাগিয়ে দিতেন। সহীহ্‌, সহীহ্‌ আবূ দাঊদ (২২৮৪), মুসলিম